বুধবারের ধর্মঘট সফল করতে পথে নামল ট্রেড ইউনিয়ন, খোয়াইয়ের বাজারসভায় জোরদার প্রচার

গোপাল সিং, খোয়াই, ০৮ জুলাই || দেশজুড়ে সাধারণ ধর্মঘটের আঁচে তপ্ত খোয়াই। আগামী বুধবারের ধর্মঘটকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় খোয়াই মহারাজগঞ্জ বাজারে এক জোরদার প্রচার সভা করল বামপন্থী ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনগুলি।
১৭-দফা দাবিকে সামনে রেখে ডাকা এই ধর্মঘটের সমর্থনে আয়োজিত সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রবীণ কৃষক নেতা আলয় রায়ের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা নির্মল বিশ্বাস এবং কৃষক সভার নেতা মনোজ দাস। তাঁরা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং জীবন-জীবিকার স্বার্থেই এই ধর্মঘট। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটকে সফল করতে হবে।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*