ফরোয়ার্ড ক্লাবের শীল্ড জয়, ব্লাড মাউথকে হারিয়ে ২-০ ব্যবধানে চ্যাম্পিয়ন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || নিখুঁত ছক ও রক্ষণাত্মক দাপটের মাধ্যমে এবারের নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নক আউট শীল্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে ফরোয়ার্ড ক্লাব।

ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। প্রথমার্ধে ১৭ মিনিটে সেন্থামিলস ও দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে সিয়াম পুইয়ার গোলে জয় নিশ্চিত হয়। ব্লাড মাউথের একের পর এক আক্রমণ প্রতিহত করে ফরোয়ার্ড রক্ষণভাগ। খেলা শেষে উমাকান্ত মিনি স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী দল পায় ৬০ হাজার টাকার প্রাইজমানি ও সুদৃশ্য ট্রফি। রানার্স ব্লাড মাউথ ক্লাব পায় ৪০ হাজার টাকা ও ট্রফি। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী দল, অফিসিয়াল, কর্মী, রেফারি, সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*