দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজেপি থেকে বহিষ্কৃত খয়েরপুর মন্ডল সভাপতি মান্না দে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট || দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খয়েরপুর মন্ডল সভাপতি মান্না দে-কে ভারতীয় জনতা পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৪ই মে, ২০২৫ তারিখে এই বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হলেও আজ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জনসমক্ষে আনা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও দলবিরোধী কার্যকলাপের কারণে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা অমান্য করে তিনি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় শেষ পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার্থে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বহিষ্কারের ফলে তিনি আর কোনোভাবেই দলীয় পদবি, নাম বা প্রতীক ব্যবহার করতে পারবেন না।
মান্না দে এই ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান, “অনেক বড় চক্রান্তের শিকার হয়েছি। কিছু মানুষের স্বার্থ চরিতার্থের জন্য সত্য-মিথ্যা যাচাই না করে আজ আমার ব্যক্তিগত জীবনকে নিয়ে একের পর এক চক্রান্তে শামিল হই। দলকে অনেকটা ভালোবাসি, তাই দলের প্রত্যেকটি সিদ্ধান্ত মেনে নিলাম। কিন্তু আমার সকল নেতৃবৃন্দের কাছে আবেদন, যেন আর কোনো ব্যক্তি অন্যের স্বার্থ রক্ষার নামে এমন প্রতারণার শিকার না হন। যতটুকু কাজ করতে পেরেছি দলের যুব মোর্চার দায়িত্বে থেকে, তার জন্য সকল যুবক ভাইদের ধন্যবাদ। সামাজিক কাজকর্ম আগামী দিনেও অব্যাহত থাকবে।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*