দু’দিনব্যাপী দাবা সেমিনার, জাতীয় আরবিটার গড়ার উদ্যোগ ত্রিপুরায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে দুদিনব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে সারা দেশ থেকে মোট ৪৪ জন অংশগ্রহণ করেছেন। তাদেরকে দাবার বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছেন ফিডে লেকচারার স্বপ্লিল বানসোদ। আগামীকাল পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবেন, তারা জাতীয় আরবিটার হিসেবে নিযুক্ত হবেন।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যে দাবা খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আটজন আরবিটার রয়েছেন, যাদের মধ্যে দুজন মহিলা। দাবার প্রসার ও পরিচালনায় আরও আরবিটার তৈরি করার লক্ষ্যে এ সেমিনারে রাজ্য থেকে কুড়িজন অংশ নিয়েছেন। দাবাড়ুদের মতে, পরীক্ষায় উত্তীর্ণরা রাজ্যের দাবা খেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*