আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বৃস
হস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিবিরে বহু ছাত্র-ছাত্রী, অধ্যাপক ও কর্মচারীরা রক্তদান করেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সুবর্ণ জয়ন্তীর মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে রক্তদান শিবির সমাজের প্রতি এক মহৎ উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
