গন্ডাছড়ায় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত ব্যক্তি, কর্দমাক্ত রাস্তায় আটকে উদ্ধারে বাধা

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ আগস্ট || শুক্রবার বিকেলে গন্ডাছড়া মহকুমার ভগীরথপাড়া এডিসি ভিলেজের ধনুরাম পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির ওপর হঠাৎই ভাল্লুক ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে আঘাত করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গন্ডাছড়া থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় আহতকে উদ্ধার করতে। তবে বেহাল ও কর্দমাক্ত রাস্তায় গাড়িটি আটকে পড়ে। ফলে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ ব্যাহত হয়।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, এলাকায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করে দ্রুত আহত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*