দশরথ দেব মেমোরিয়াল কলেজে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য খোয়াইজুড়ে

গোপাল সিং, খোয়াই, ০৮ সেপ্টেম্বর || আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে। সোমবার সকাল ১১টার সময় পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের চোখে পড়ে কলেজ ক্যাম্পাসের এন.এস.এস রুমের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকতেই তারা দেখতে পান, রুমের চেয়ার-টেবিল এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে। আরও দেখা যায়, সিলিং ফ্যান উধাও এবং বেশ কিছু সামগ্রী ভাঙচুর করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সামনেই এ চুরির ঘটনা ধরা পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। কলেজ কর্তৃপক্ষ দ্রুত খোয়াই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে কলেজ চত্বরে একাধিকবার ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে দিনের আলোয় এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*