খোয়াইয়ে সারা ভারত নারী সমিতির ২১-তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ১১ সেপ্টেম্বর || সারা ভারত নারী সমিতির উদ্যোগে খোয়াইতে আয়োজিত হলো সংগঠনের ২১-তম বিভাগীয় সম্মেলন। এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সম্মেলন থেকে সর্বসম্মতভাবে ২১ জন সদস্যের একটি নতুন কমিটি গঠিত হয়। এতে সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন শুভলক্ষী দেববর্মা এবং সম্পাদিকা পদে নির্বাচিত হয়েছেন হ্যাপি চক্রবর্তী।
সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও নারীর অধিকার রক্ষায় সংগ্রামের রূপরেখা নির্ধারণ করা হয়। নেতৃত্বরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি আগামিদিনে সংগঠনের কর্মসূচি আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*