খোয়াই নতুন টাউন হলে পৌর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো শ্রীশ্রী মনসা মঙ্গল গান প্রতিযোগিতা

গোপাল সিং, খোয়াই, ১১ সেপ্টেম্বর || বৃহস্পতিবার খোয়াই নতুন টাউন হলে খোয়াই পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত হলো শ্রীশ্রী মনসা মঙ্গল গান প্রতিযোগিতা। সাংস্কৃতিক বৈচিত্র্যের আবহে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা রঙিন করে তুলল শহরের সংস্কৃতিপ্রেমী মানুষদের দিন।অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই পৌর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেববর্মা এবং বিশেষ অতিথি হিসেবে খোয়াই পুর পরিষদের ভাইস-চেয়ারপার্সন নিবাস সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি দাস চৌধুরী এবং আহ্বায়ক ছিলেন পৌর পরিষদের উপ-কার্যনিবাহী আধিকারিক অরুণ দেবনাথ।
মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সর্পদেবী মা মনসার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। লোকজ সঙ্গীতশিল্পী নিতাই দেবনাথ ও তাঁর দল উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক অরুণ দেবনাথ। পরে পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা তাঁর বক্তব্যে স্থানীয় সংস্কৃতির ধারাকে এগিয়ে নিতে পৌর পরিষদের এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।উদ্বোধনী পর্বের শেষে প্রতিযোগিতার বিচারক মণ্ডলী ও নিতাই দেবনাথ ও তাঁর দলকে সম্মাননা জানানো হয়। প্রতিযোগিতার দ্বিতীয়ার্ধে অংশ নেয় মোট ১০টি দল। পুরস্কার প্রাপ্তরা হলো: শ্রেষ্ঠ শিশু শিল্পী : বিপ্লব দেব, শ্রেষ্ঠ বাদক শিল্পী : নয়ন মজুমদার, এবং শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী : রীনা গোপ, দলগত। প্রতিযোগিতায় বিজয়ীরা হলো: প্রথম স্থান : ওয়ার্ড নং ১২, দ্বিতীয় স্থান : ওয়ার্ড নং ২ (খ দল) এবং তৃতীয় স্থান : ওয়ার্ড নং ৩। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌর প্রতিম শর্ম্মা।অনুষ্ঠানের সভাপতি পিযুষ কান্তি দাস চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে শ্রীশ্রী মনসা মঙ্গল গান প্রতিযোগিতার পর্দা নামে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*