জোলাইবাড়ীতে রাবার প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর || ওয়েল ইন্ডিয়া লিমিটেড ও স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী রাবার প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো জোলাইবাড়ী আর ডি ব্লকের SHG কনফারেন্স হলে। মঙ্গলবার অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের উদ্বোধন করেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার ADM, জোলাইবাড়ী আর ডি ব্লকের ভিডিও নবব্রত সরকার, বিএসি চেয়ারম্যান অশোক মগ, স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের আধিকারিকসহ প্রশিক্ষণ দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ত্ববৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ দিন ধরে অংশগ্রহণকারীরা রাবার চাষ ও প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেবেন। এর ফলে স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*