গোপাল সিং, খোয়াই, ১৮ সেপ্টেম্বর || বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫’তম জন্মদিন উপলক্ষে খোয়াই মণ্ডলের পুরাতন বাজার শক্তি কেন্দ্রের উদ্যোগে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। বিশ্ববরেণ্য নেতৃত্ব, ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠত্বের আসনে এগিয়ে নিয়ে যাওয়া এক কান্ডারী, সনাতনী উপাসক ও ভারত মায়ের গর্বের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিশেষ কর্মসূচি আয়োজন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল নেতৃত্ব শঙ্কু পাল, বিজেপি নেতা চিরন্তন দাস সহ অন্য নেতৃবৃন্দ। সাফাই অভিযানে কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে ওঠে।
