ত্রিপুরায় বিশ্ব বাঁশ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে বিশ্ব বাঁশ দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা ব্যাম্বু মিশনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা ও মন্ত্রী সান্তনা চাকমা।
অনুষ্ঠানে শিল্পী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। মন্ত্রী সান্তনা চাকমা এই উপলক্ষে শিল্পের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাঁশভিত্তিক শিল্পের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে বাঁশ শিল্প বিশেষ ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও নীতিমালার ফলে এ শিল্প আরও বিকাশের সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে বাঁশ শিল্পের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*