ট্রাকের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার মনপাথর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ।
ঘটনা ঘটে বুধবার বিকেলে। সূত্রের খবর, শান্তিরবাজার থেকে উদয়পুরগামী একটি মালবাহী বলেরো ট্রাক (নম্বর – TR 03 G 1613) মনপাথর বাজারের গ্রামীণ ব্যাঙ্ক সংলগ্ন জাতীয় সড়কে এসে হঠাৎই এক বৃদ্ধকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।
স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মনপাথর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
আহত বৃদ্ধের নাম রোহিনী চাকমা (৭৫), তিনি কাঁঠালিয়া পঞ্চায়েত পাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*