আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || হরিয়ানার নির্বাচনের দায়িত্বের পর এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য দায়িত্ব পাওয়া হলো ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা মঙ্গলবার এই ঘোষণা করেন।
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রভারি এবং বিপ্লব কুমার দেবকে সহ-প্রভারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের মতে, বিপ্লব দেবের নির্বাচনী অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা পশ্চিমবঙ্গের নির্বাচনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ত্রিপুরার রাজনৈতিক পরিমণ্ডলে বিপ্লব দেবের এই নতুন দায়িত্বকে কেন্দ্রীয় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
