আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর || আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সমস্ত কর্পোরেটরগণ।
উৎসবের দিনগুলিতে শহর জুড়ে পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থা, আলোকসজ্জা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। শহরবাসীর নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিশেষ গুরুত্ব আরোপ করেন মেয়র ও ডেপুটি মেয়র।
পুরনিগমের কর্পোরেটরগণ তাঁদের ওয়ার্ডভিত্তিক প্রস্তুতির খুঁটিনাটি তুলে ধরেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
