গোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর || সিধাই থানার সীমান্তবর্তী তুলাবাড়ি এলাকার তুইহাসিং এডিসি গ্রামে দুই ভিন্ন স্থানে বড় সংখ্যক গাঁজা গাছ ও চারা ধ্বংস করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ বাইজাল বাড়ি এবং তার সহকর্মীদের নেতৃত্বে এসআই অঞ্জন দেববর্মা, এএসআই দ্বিজু কুমার দাস, ওসি হিমানি দেববর্মা, থানার অন্যান্য স্টাফ ও টিএসআর-এর জওয়ানরা। এলাকার ভূমি হচ্ছে খাস জমি এবং ঘন বনাঞ্চলের আচ্ছাদিত, যা সিধাই থানার সীমানার সংলগ্ন। মোট প্রায় ৫০০০ গাছ এবং চারা ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
