জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্যোগে মহিলা কৃষকদের নিয়ে জৈবিক কৃষি প্রশিক্ষণ কর্মশালা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ নভেম্বর || রাজ্য সরকারের লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। সেই লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। বর্তমান সময়ে যেখানে পুরুষরা কৃষিকাজে নিয়োজিত, সেখানে নারীদেরও কৃষিক্ষেত্রে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে দপ্তরটি।
এই উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্যোগে জোলাইবাড়ীর দুইটি ক্লাস্টারের মহিলা কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় একদিনব্যাপী “জৈবিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালায় অংশগ্রহণকারীদের জৈবিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনের কৌশল, সুবিধা ও এর দীর্ঘমেয়াদি লাভজনক দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ মহিলা কৃষকদের হাতে জৈব কৃষি সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বি.এস.সি. চেয়ারম্যান অশোক মগ ও জোলাইবাড়ী কৃষি দপ্তরের এগ্রি-স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত।
কর্মশালার শেষে শ্রীদাম দাস সংবাদমাধ্যমকে জানান, “মহিলাদের কৃষিক্ষেত্রে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। জৈবিক কৃষি চর্চার মাধ্যমে শুধু ফসলের মানই বৃদ্ধি পাবে না, কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।”
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত মহিলা কৃষকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*