খোয়াইয়ে নভেম্বর বিপ্লব দিবসে পতাকা উত্তোলন — বিশ্বজয়ী বিপ্লবের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন গতি সঞ্চারের আহ্বান অঘোর দেববর্মার

গোপাল সিং, খোয়াই, ০৭ নভেম্বর || ১০৯তম নভেম্বর বিপ্লব দিবসে খোয়াই মহকুমা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পার্টির পতাকা উত্তোলন করেন সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রবীণ সদস্য অঘোর দেববর্মা। পরে লেনিনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি ও উপস্থিত অন্যান্য পার্টি নেতৃবৃন্দ — বিধায়ক তথা খোয়াই মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস, রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য পলাশ ভৌমিক, মনোজ দাস, কানন দত্ত, নন্দলাল দেববর্মা প্রমুখ।
শুক্রবার খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে পার্টি কার্যালয়ে আয়োজিত নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে হলসভায় বক্তব্য রাখতে গিয়ে অঘোর দেববর্মা বলেন, ১৯১৭ সালের নভেম্বর বিপ্লব সারা বিশ্ববাসীকে আলোড়িত করেছিল। উপযুক্ত পরিস্থিতি, সংগঠন ও নেতৃত্ব থাকলে বিপ্লব কতটা সফল হতে পারে, তা লেনিন বিশ্ববাসীর সামনে প্রমাণ করেছিলেন।
পরে অনুষ্ঠিত হলসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির প্রবীণ সদস্য সুখেন্দু বিকাশ দে। বক্তব্য রাখেন অঘোর দেববর্মা, নির্মল বিশ্বাস ও পলাশ ভৌমিক। এদিন খোয়াই মহকুমা কার্যালয় ছাড়াও দুর্গানগর, সুভাষপার্ক ও মহাদেবটিলায়ও সিপিআই (এম)-এর বিভিন্ন অঞ্চল কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন ও লেনিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি নভেম্বর বিপ্লব বিশেষ ক্রোড়পত্র ‘দেশের কথা’ হকারদের মাধ্যমে বিক্রিরও উদ্যোগ নেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*