গোপাল সিং, খোয়াই, ০৯ নভেম্বর || খোয়াই থানাধীন লালছড়া এলাকার রায়পাড়ায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম শিলপি রায় (৫৬), স্বামী সুনীল চন্দ্র রায়। ঘটনাটি সামনে আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
খোয়াই মহিলা থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
খোয়াই মহিলা থানায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (UD Case No. 2025 WKH 010, Dated 09/11/25, U/S 194 BNSS) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল রহস্য উদঘাটন সম্ভব হবে।
