বিভিন্ন দপ্তরে নিয়োগে সবুজ সংকেত, সাংবাদিক পেনশনেও সংশোধন — মহাকরণে মন্ত্রী সুশান্ত চৌধূরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || রাজ্যে ফের খুলে গেল সরকারি চাকরির দুয়ার। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরে নতুন করে শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে।
মন্ত্রী জানান—
কপারেটিভ দপ্তরে ৯৭টি পদে নিয়োগ, সমাজ কল্যাণ দপ্তরের অধীন আইসিডিএস-এ ২৮ জন সুপারভাইজার, আরবান দপ্তরে ১৪ জন ইঞ্জিনিয়ার, শিক্ষা দপ্তরে নাইট গার্ড-সহ একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে অনুমোদন পায় বলে জানান তিনি।

এছাড়াও সাংবাদিক সমাজের জন্যও উল্লেখযোগ্য ঘোষণা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিকদের জন্য প্রবর্তিত পেনশন প্রকল্পে গুরুত্বপূর্ণ কিছু সংশোধন আনা হয়েছে। যাতে আরও বেশি সংখ্যক সাংবাদিক পেনশনের আওতায় আসতে পারেন, সেই দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, ২৫ বছর সাংবাদিকতা সেবায় যুক্ত থাকলেই মিলবে সরকারি পেনশন—এই নয়া বিধান সাংবাদিক মহলে স্বস্তি ও আশার সঞ্চার করবে।
সরকারের এই সিদ্ধান্তে চাকরি প্রত্যাশীদের মধ্যে যেমন নতুন আশা তৈরি হয়েছে, তেমনি সাংবাদিক মহলেও সৃষ্টি হয়েছে স্বস্তির পরিবেশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*