বিপ্লবী বাঘা যতীনের জন্মদিবসে খোয়াইয়ের লালছড়ায় শ্রদ্ধা ও সাংস্কৃতিক আবহ: বাঘা যতীন ক্লাবে দিনভর অনুষ্ঠান

গোপাল সিং, খোয়াই, ০৭ ডিসেম্বর || আজ ৭ই ডিসেম্বর, খোয়াইতে পালিত হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ বিপ্লবী বাঘা যতীনের জন্মদিবস। এ উপলক্ষে খোয়াই লালছড়াস্থিত স্বনামধন্য বাঘাযতীন ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় বিভিন্ন স্মারক কর্মসূচির।
দিনের শুরুতে বাঘা যতীনের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব সদস্যরা ও স্থানীয় বিশিষ্টজনেরা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
ক্লাবের নজরুল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশপ্রেমের আবহে পরিবেশিত গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান দর্শকদের প্রশংসা কুড়ায়।
এই উপলক্ষে বাঘা যতীন ক্লাবের সম্পাদক দিনভর কর্মসূচির বিষয়ে মিডিয়াকে অবহিত করেন এবং জানান, ভবিষ্যতেও সমাজ ও তরুণ প্রজন্মকে দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ করতে ক্লাব কর্তৃপক্ষ এমন আয়োজন অব্যাহত রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*