কলেজ লেকের ভয়াবহ দূষণ: মৃত মাছ ভেসে উঠছে, দুর্গন্ধে অতিষ্ট স্থানীয়রা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী কলেজ লেকের পরিস্থিতি চরম উদ্বেগজনক হয়ে উঠেছে। জল দূষিত হয়ে মাছ মরে ভেসে উঠছে প্রতিদিনই। লেকের জলজ পরিবেশ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ— লেকের জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে, অথচ আগরতলা পুর নিগম ও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ঘটা করে কলেজ লেকে ইকো পার্কের উদ্বোধন করা হয়েছিল। কিন্তু তার পর থেকেই লেকের জল পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে চলছে চরম অবহেলা বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর। তাদের আক্ষেপ— উদ্বোধনী অনুষ্ঠানের ঝলক থাকলেও বাস্তবে লেকের পরিবেশ রক্ষায় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে লেকের জল পরিশোধন, বর্জ্য অপসারণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ না করলে কলেজ লেকের অস্তিত্বই গুরুতর সংকটে পড়বে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*