আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || বুধবার রাজধানীর শিশু বিহার স্কুলের সামনে থেকে এক শিশুর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। অবশেষে বৃহস্পতিবার শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পরে আইন-শৃঙ্খলা বাহিনী শিশুটিকে তার মায়ের হাতে নিরাপদে ফিরিয়ে দেয়। পুলিশের এই তাৎক্ষণিক উদ্যোগে স্বস্তি ফিরে এসেছে পরিবার ও স্থানীয় মহলে।
