ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী উদযাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || আগামী ২৮শে ডিসেম্বর ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আগরতলার সুকান্ত একাডেমিতে।
এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সংস্থার সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ জানান, সুবর্ণজয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২৮ তারিখের সাধারণ সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন এবং ওষুধ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য পদাধিকারীরা। অনুষ্ঠানকে সফল করতে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন সাধারণ সম্পাদক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*