তেলের ট্যাঙ্কারের সঙ্গে স্কুটির সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু

গোপাল সিং, খোয়াই, ১১ ডিসেম্বর || বাইজালবাড়ি সাব-জোনালের সামনে তেলের ট্যাঙ্কার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এক যুবকের করুণ মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে এই দুর্ঘটনা। প্রথমে মৃতকে অজ্ঞাত পরিচয়ের বলে মনে হলেও পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তেলের ট্যাঙ্কারটি খোয়াইমুখী হয়ে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে স্কুটিতে আসছিল যুবক। সাব-জোনাল অফিসের সামনে পৌঁছোনোর পর দু’টি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় বাইজালবাড়ি থানার পুলিশ তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মৃত যুবকের পরিচয় পাওয়া যায়। মৃতের নাম গড়িয়া দেব্বর্মা (২০), পিতা কিশোরজিত দেব্বর্মা, এবং তার বাড়ি ছনকলা।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তেলের ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*