গোপাল সিং, খোয়াই, ১১ ডিসেম্বর || ধনপুরে ফের রাজনৈতিক পালাবদলের সাক্ষী রইল রাজ্য। সিপিআই(এম) ও বিজেপি ছেড়ে একযোগে মোট ১,৯৭৫ জন ভোটার যোগ দিলেন তিপ্রা মথা পার্টিতে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিশাল যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ।
এদিন যোগদানকারীরা প্রদ্যোতের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন। স্থানীয় রাজনীতিতে তিপ্রা মথার বাড়তে থাকা গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবেই এই গণযোগদানকে দেখছেন রাজনৈতিক মহল। কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ চোখে পড়ে।
তিপ্রা মথা নেতৃত্বের দাবি, আগামী দিনে আরও বহু মানুষ তাদের দলে যোগ দেবেন এবং এই গণসমর্থনই প্রমাণ করে যে জনগণ পরিবর্তনের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন।
