আগরতলায় পৌঁছালেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল, শহরজুড়ে উৎসবের আমেজ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর || আগরতলায় এসে পৌঁছেছেন জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী জুবিন নটিয়াল। তাঁর আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ। বিমানবন্দরে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। প্রিয় শিল্পীকে এক ঝলক দেখতে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
জানানো হয়েছে, আজ সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত হবে জুবিন নটিয়ালের প্রতীক্ষিত কনসার্ট। তাঁর মুগ্ধকর সুরে শহরবাসীকে মাতিয়ে তুলতে প্রস্তুত রাজ্যের পর্যটন দপ্তর। কনসার্ট ঘিরে শহরের তরুণ-তরুণীদের মধ্যে দেখা গেছে দারুণ উন্মাদনা।
শহরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সুসংগঠিতভাবে অনুষ্ঠান সম্পন্ন করা যায়।
এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জুবিন নটিয়ালের সুরে আজ সন্ধ্যায় মেতে উঠবে আগরতলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*