৬-আগরতলা যুব মোর্চার উদ্যোগে শুরু হচ্ছে আগরতলা প্রিমিয়ার লিগ ২০২৬

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি || ৬-আগরতলা যুব মোর্চার উদ্যোগে আগামী ২৫শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে “আগরতলা প্রিমিয়ার লিগ ২০২৬”। কুমারিটিলা বেসিক ট্রেনিং মাঠে আয়োজিত এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে।
এবছর প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য থাকছে ট্রফি সহ ১ লক্ষ টাকা প্রাইজমানি। পাশাপাশি রানার্স দলকে প্রদান করা হবে ট্রফি সহ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৬ আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ, মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ সহ যুব মোর্চার অন্যান্য সদস্যরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিকে আরও উৎসাহিত করাই মূল লক্ষ্য। আগরতলা প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*