যথাযোগ্য মর্যাদায় উইমেন্স কলেজে পূর্ণরাজ্য দিবস পালন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি || উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে বুধবার, ২১শে জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পূর্ণরাজ্য দিবস। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলঙ্কৃত করেন কলেজের মাননীয়া অধ্যক্ষা শর্বরী নাথ মহোদয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপিকা ড. রত্নাবলী রায় সেনগুপ্ত।
এদিন একুশে জানুয়ারি দিনটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অধ্যক্ষা শর্বরী নাথ। পাশাপাশি পূর্ণরাজ্য দিবস পালনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ড. নিবেদিতা ধর। প্রধান বক্তা অধ্যাপিকা ড. রত্নাবলী রায় সেনগুপ্ত এই দিনটির ঐতিহাসিক ভূমিকা ও সামাজিক গুরুত্ব নিয়ে সার্বিক আলোচনা করেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারীসহ এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*