মডার্ণ ক্লাবে তিনতলা ক্লাব হাউস, জিম ও দিলীপ স্মৃতি লাইব্রেরির উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি || শনিবার আগরতলার নাগারজলা এলাকায় অবস্থিত মডার্ণ ক্লাব প্রাঙ্গণে নবনির্মিত তিনতলা ক্লাব হাউস, আধুনিক জিম ও দিলীপ স্মৃতি লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানের পাশাপাশি ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরেরও উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সামাজিক উন্নয়ন ও মানবসেবার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, খেলাধুলা, শরীরচর্চা ও জ্ঞানচর্চার জন্য আধুনিক পরিকাঠামো গড়ে ওঠা সমাজের সুস্থ বিকাশের অন্যতম শর্ত। আগরতলা মডার্ণ ক্লাবের এই উদ্যোগ যুব সমাজকে আরও বেশি করে খেলাধুলা ও পাঠাভ্যাসের সঙ্গে যুক্ত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য, বিশিষ্ট নাগরিক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সমগ্র প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*