উজ্জ্বলা যোজনায় গৃহিণীদের স্বস্তির নিঃশ্বাস: তেলিয়ামুড়ায় ১১ জন উপভোক্তার হাতে নতুন গ্যাস কানেকশন তুলে দিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়

গোপাল সিং, খোয়াই, ২৫ জানুয়ারি || রবিবার তেলিয়ামুড়া ইউনাইটেড গ্যাস এজেন্সিতে উজ্জ্বলা যোজনার আওতায় প্রতীকী বিতরণ কর্মসূচির মাধ্যমে ১১ জন উপভোক্তার হাতে সিলিন্ডারসহ নতুন এলপিজি গ্যাস কানেকশন তুলে দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক এই উদ্যোগে উপকৃত হচ্ছেন বহু পরিবার, বিশেষত গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা গৃহিণীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় সাহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, উজ্জ্বলা যোজনা শুধু একটি প্রকল্প নয়, এটি নিরাপদ ও সুস্থ জীবনের পথে একটি বড় পদক্ষেপ। ধোঁয়ামুক্ত রান্নাঘর গড়ে তুলে এই প্রকল্প নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে।
তিনি আরও জানান, তেলিয়ামুড়া এলাকায় উজ্জ্বলা যোজনার জন্য মোট ৫০০টি আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে ১৭৪ জন উপভোক্তাকে গ্যাস কানেকশন প্রদান করা হবে। এরই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ১১ জন উপভোক্তার হাতে নতুন গ্যাস কানেকশন তুলে দেওয়া হলো।
স্থানীয় উপভোক্তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী দিনগুলোতেও পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আরও উপভোক্তাদের গ্যাস কানেকশন প্রদান করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*