চরিপাড়া দ্বাদশ স্কুলে বার্ষিক ক্রীড়া দিবস উদযাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি || চরিপাড়া দ্বাদশ স্কুলে শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মীনা রানি সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিলের সদস্যবৃন্দ, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
অনুষ্ঠানের শুরুতে বিধায়িকা মীনা রানি সরকারকে ঐতিহ্যবাহী রিসা পরিয়ে ও পুষ্পস্তবক প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
পরে এনসিসি ক্যাডেটদের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যার মধ্যে ছিল পিটি ডিসপ্লে, যোগ ব্যায়াম প্রদর্শন, নৃত্য ও সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মীনা রানি সরকার বলেন, বিদ্যালয়ে স্থায়ী শারীরিক শিক্ষকের অভাব থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা যে শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে ক্রীড়া ও শারীরিক প্রশিক্ষণ প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি জানান, তিনি নিজেও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে তিনি আন্তরিকভাবে সচেষ্ট। বিদ্যালয়ে একজন শারীরিক প্রশিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পরিচালকের সঙ্গে তিনি কথা বলবেন বলেও আশ্বাস দেন।
শেষপর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*