ডিএনএ ক্লাবের উদ্বোধন, ছাত্র-ছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলতেই বিশেষ উদ্যোগ

গোপাল সিং, খোয়াই, ০২ ফেব্রুয়ারি || ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, উদ্ভাবনী মানসিকতা ও অনুসন্ধিৎসা বাড়ানোর লক্ষ্যে খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের উদ্বোধন করা হয়। সোমবার, ২রা ফেব্রুয়ারি দুর্গানগরে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ। ডিএনএ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও শিক্ষা বিভাগের আধিকারিকরা।
আয়োজকদের মতে, ডিএনএ ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণামুখী চিন্তা এবং আধুনিক প্রযুক্তি ও জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। ভবিষ্যতে এই ক্লাব ছাত্রছাত্রীদের উদ্ভাবনী কার্যকলাপ ও বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় (বিদ্যাজ্যোতী প্রকল্পাধীন) সিবিএসই বোর্ডের অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা জেলার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*