৯০ হাজার ইয়াবা ট্যাবলেট কাণ্ডে পলাতক আসামি রাজা সাহা গ্রেপ্তার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ এনডিপিএস (NDPS) মামলার পলাতক আসামি রাজা সাহাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার শনিতলা এলাকার কেমোটর স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গ্রেফতার হওয়া রাজা সাহা টাউন প্রতাপগড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের আগস্ট মাসে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ার ঘটনায় রাজা সাহার নাম জড়িয়ে পড়ে। সেই সময় থেকেই তিনি পলাতক ছিলেন। পাশাপাশি ২০২৪ সালেও পূর্ব থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের রয়েছে।
ওসি সুব্রত দেবনাথ আরও জানান, অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*