কৃষ্ণনগরে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || রাজধানীর কৃষ্ণনগর এলাকায় সৎসঙ্গ মন্দিরের সামনে হঠাৎ গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটতেই মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইপলাইন থেকে গ্যাস লিক হওয়ার পর হঠাৎ আগুন ধরে যায়। এতে আশপাশের লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় TNGCL-এর কর্মীরা। তারা তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘটনাকে ঘিরে কিছুক্ষণ এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*