দুর্ঘটনায় ভেস্তে গেল পাচারের ছক—ভুয়ো নম্বর প্লেটে চলছিল গাঁজা বোঝাই বিলাসবহুল গাড়ি

গোপাল সিং, খোয়াই, ১৭ মার্চ || যদি বিলাসবহুল গাড়িতে আগুন না লাগতো তবে ৪টি নাকা পয়েন্ট অতিক্রম করে গাঁজা বোঝাই বিলাসবহুল গাড়ি পার পেয়ে যেত গন্তব্যস্থলে। ফেইক নম্বর প্লেইট লাগানো গাঁজা বোঝাই বিলাসবহুল গাড়ি ৪-৫টি নাকা পয়েন্ট পেরিয়ে অনায়াসে পাঁচার হয়ে যেত বলে অভিমত জনগণের। কিন্তু মোহনপুর, বাইজালবাড়ী, খোয়াই নাকা পয়েন্ট পেরিয়ে একটি বিলাশবহুল গাড়ি আজ চাম্পাহাওড় থানাধীন বাচাইবাড়ী রোডে নিবারন বাড়ী এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে রাস্তার পাশে উল্টে যায়। পরবর্তী সময় দূর্ঘটনাগ্রস্থ গাড়িটি থেকে ধুঁয়া বেরুতে শুরু করলে প্রতক্ষদর্শীরা খবর দেয় চাম্পাহাওড় থানায়। সময় নষ্ট না করে চাম্পাহাওড় থানা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরেও। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে গাড়িতে জল ঢালার পর গোটা স্থান গাঁজাময় গন্ধে ভরে ওঠে। সন্দেহ হয় উপস্থিত চাম্পাহাওড় থানার ওসি দিলীপ দেববর্মা ও এসআই অজিত দেববর্মার। পরবর্তী সময় ক্রেন দিয়ে গাড়িটিকে বেহলাবাড়ি বিট অফিসে তুলে আনা হয়।

খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু’র উপস্থিতিতে শুরু হয় গাড়ি তল্লাশী। গাড়ির নীচে ঢালাই করা চেম্বার থেকে উদ্ধার হয় একের পর এক গাঁজার প্যাকেট। প্রাথমিক অনুমান ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। অর্ধেকই পুড়ে গেছে। এদিকে আরও আশ্চর্যজনজ ঘটনা হলো বিলাসবহুল গাড়িতে TR01DC-0587 নম্বর প্লেইট ব্যবহার করা হলেও সেটি ফেইক বলে পুলিশের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*