আড়ালিয়া নদীর পাড়ে জুয়ার আসর ভাঙল পুলিশ, আটক ৬ জোয়ারী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর ভেঙে দিল পূর্ব থানার পুলিশ। আড়ালিয়া নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে ৬ জন জোয়ারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে নগদ ১১,৫০০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জুয়ার আসর বসার অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পূর্ব থানার একটি বিশেষ দল পরিকল্পিতভাবে অভিযান চালায়। অভিযানের সময় হাতেনাতে জুয়া খেলতে গিয়ে ধরা পড়ে অভিযুক্তরা।
এ বিষয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*