গোপাল সিং, খোয়াই, ০২ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনের মুহুর্তে গোটা রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ লেগেই আছে। কিন্তু তা প্রতিহত করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর জন্য অনুমতি চেয়ে চিঠি লিখলেও, মিলেনি অনুমতি, বললেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (DGP) অনুরাগ ধ্যানক। ত্রিপুরায় পর্যাপ্ত পরিমানে পুলিশ ও টিএসআর রয়েছে—তাই শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হবে বলে আশ্বস্ত করলেন ডিজিপি।
আসন্ন টিটিএএডিসি (TTAADC) সাধারণ নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে আজ এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে মিলিত হলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (DGP) অনুরাগ ধ্যানকর। বৃহস্পতিবার বেলা ১১টায় খোয়াই জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস ও ধলাই জেলা পুলিস সুপার দেশাই রুষিকেশ জয়সিং সহ টিএসআর ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।
মূলত খোয়াই এবং ধলাই—এই দুই জেলার নির্বাচনী প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখাই ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে ডিজিপি অনুরাগ দুই জেলার পুলিশ সুপার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বর্তমান পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট গ্রহণ করেন।
