ডুকলিতে ডিওয়াইএফআই-এর উদ্যোগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংগঠনের ডাকে বড়দোয়ালিতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অরিন্দম বিশ্বাস, শান্তনু দেব, ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ এবং সম্পাদক শুভংকর মজুমদার সহ বিভাগীয় ও সম্পাদকমণ্ডলীর অন্যান্য সদস্যরা। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিন নেতৃত্ব প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বিভাগীয় কমিটির সম্পাদক শুভংকর মজুমদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রয়াতের আদর্শ ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*