বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১২ বছরের শিশু, মানবিকতায় নজির জেলা পরিষদের সভাধিপতির

বলরাম দেবনাথ, সাব্রুম, ০২ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবাজার-শ্রীনগর সড়কের পাশে দৌমুখসা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক ১২ বছরের উপজাতি শিশু। আহত শিশুটির নাম খুশাল ত্রিপুরা।
জানা যায়, এদিন অর্জুন ফুল সংগ্রহ করতে বনে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় খুশাল। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ছটফট করতে থাকে সে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত মানবিক উদ্যোগ নেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
তিনি নিজেই ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি মনুবাজার সিআরসি-তে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করা হয়।
এই ঘটনায় জেলা সভাধিপতির মানবিক ভূমিকা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্ঘটনার শিকার এক অসহায় শিশুকে উপেক্ষা না করে সময়মতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বর্তমানে আহত শিশুটির চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নজর রাখছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*