মাছমারা আসনে বিজেপির জয়, সামগ্রিকভাবে এগিয়ে তিপ্রা মথা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনে ২নং মাছমারা আসনে উল্লেখযোগ্য ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী মঞ্জু রাণী সরকার। তিনি ৪,৭০৮ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে আসনটি দখল করেন।
অন্যদিকে, গোটা নির্বাচনের ফলাফলে স্পষ্ট আধিপত্য বজায় রেখেছে তিপ্রা মথা দল। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টি আসনেই জয়লাভ করে তারা পরিষদের ক্ষমতা দখলের পথে অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপি পেয়েছে ৪টি আসন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। বিশেষ করে তিপ্রা মথার এই বিপুল জয় ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মাছমারা আসনে বিজেপির এই জয় দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়ালেও সামগ্রিক ফলাফলে তিপ্রা মথার দাপটই সবচেয়ে বেশি চোখে পড়ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*