প্রদ্যোত কিশোর দেববর্মনের মানহানির মামলায় সৈকত তলাপাত্রের ৪ বছরের কারাদণ্ড

গোপাল সিং, খোয়াই, ০৪ জুন || তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে সৈকত তলাপাত্রকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালতের এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মনের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার দীর্ঘ শুনানি ও বিভিন্ন প্রমাণ পর্যালোচনার পর আদালত এই রায় ঘোষণা করে। আদালত সৈকত তলাপাত্রকে চার বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অন্যান্য আইনি নির্দেশও প্রদান করেছে বলে জানা গেছে।
রায় ঘোষণার সময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মামলার রায় প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আইনি নথি ও আদালতের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, এই মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। আদালতের সাম্প্রতিক এই রায়ের ফলে মামলাটি নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*