খোয়াই পুর পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ডে বামফ্রন্ট এবং ৮নং ওয়ার্ডে কংগ্রেস আশাবাদী, বিধায়ক নির্মল বিশ্বাসের উপস্থিতিতে ৬ ও ৭ নং ওয়ার্ডে সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে চলল বাড়ি বাড়ি প্রচার

গোপাল সিং, খোয়াই, ১৪ নভেম্বর || আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক উত্তাপ এখন চরমে পৌঁছেছে। মোট ১৫টি আসন বিশিষ্ট খোয়াই পুর পরিষদে এবার সবকটি আসনেই বিজেপি ও সিপিআই(এম)-এর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, পাশাপাশি ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থীরা। তবে, পুর পরিষদের ৮ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী এবং ১৩ নং ওয়ার্ডে সিপিআই(এম) প্রার্থী ব্যাপকভাবে আশাবাদী বলে জানা গেছে।
এই নির্বাচনী আবহে আজ খোয়াই পুরসভার ৬ নং ও ৭ নং ওয়ার্ডে জোরকদমে বাড়ি বাড়ি প্রচার অভিযান পরিচালনা করল বামফ্রন্ট। ৬ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মঞ্জু দেব এবং ৭ নং ওয়ার্ডের প্রার্থী মীনাক্ষী দাসকে জয়ী করার লক্ষ্যে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান বাম নেতৃত্ব। আজকের এই জনসংযোগ কর্মসূচিতে দুই ওয়ার্ডের প্রার্থী মঞ্জু দেব ও মীনাক্ষী দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক, এবং পার্টির খোয়াই মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য কানন দত্ত সহ অন্যান্য স্থানীয় নেতা ও কর্মীরা। প্রচার চলাকালীন নেতৃত্ব ভোটারদের সাথে কথা বলেন এবং আগামী ২৭শে নভেম্বরের নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*