৬-আগরতলার ১০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়, ভোটারদের কাছ থেকে মিলছে ইতিবাচক সাড়া

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরই ধারাবাহিকতায় ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ ও ভোট প্রচারে নামলেন বিজেপি মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায়।
এদিন তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে দলের সমর্থনে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথাও শোনেন তিনি।
প্রচারে নেমে ভোটারদের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ১০ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক প্রচারের উত্তাপ বাড়ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*