৪০ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সুভদ্রা চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে ৪০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোর দিল কংগ্রেস। শুক্রবার আগরতলার মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় কংগ্রেসের মনোনীত প্রার্থী সুভদ্রা চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এদিন তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোটের আবেদন জানান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথাও শোনেন তিনি।
আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৪০ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে নির্বাচনী সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*