সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ নভেম্বর || তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচন চলাকালীন আচমকাই বিকল হয়ে পড়ল EVM মেশিন। শুক্রবার ১২ নম্বর ওয়ার্ডের কবি নজরুল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বুথ সেন্টারে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ছড়ায়।
জানা যায়, ভোটগ্রহণ চলাকালীন আচমকাই EVM মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ভোটদান প্রক্রিয়া ব্যাহত হয় বলে জানা গেছে। EVM বিকল হওয়ার বিষয়টি খোদ প্রিসাইডিং অফিসারও স্বীকার করেছেন।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলাকালীন EVM বিকল হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তীতে মেশিনটি মেরামত করে বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ভোটগ্রহণ স্বাভাবিক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
