ভোটদানে বাধার অভিযোগ ‘টাইগার নির্দল প্রার্থী’ পূরবী দেববর্মার, ১৯ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, নির্দল প্রার্থীর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ সুপারি বাগান এলাকায়

গোপাল সিং, খোয়াই, ২৭ নভেম্বর || আগরতলার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলাকালীন সাধারণ ভোটারদের ভোটদানে বাধা এবং নির্দল (টাইগার) প্রার্থী পূরবী দেববর্মার পুলিং এজেন্টকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, সুপারি বাগান এলাকার দশরথদেব ভবনের সামনে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ১৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূরবী দেববর্মার পুলিং এজেন্ট। ওই এলাকায় সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। পুলিং এজেন্টের ওপর হামলা এবং ভোটারদের বাধাদানের অভিযোগ ঘিরে স্থানীয় মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সুপারি বাগান, দশরথদেব ভবনের সামনে; ভোটদানে বাধা ও এজেন্ট হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*