আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || পৌর নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের উৎসবে সামিল হলেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার মাকে সঙ্গে নিয়ে নিজের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোটদান শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আজ পৌর নির্বাচনে মাকে সঙ্গে নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলাম। উন্নয়নের যে পথচলা শুরু হয়েছে, তাকে আরও গতিশীল ও সুদৃঢ় করতে প্রয়োজন সকলের সচেতন অংশগ্রহণ। গণতন্ত্রের এই উৎসবে প্রত্যেক নাগরিককে শান্তিপূর্ণভাবে নিজেদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
