জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী প্রাক্তন পুর চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, উৎসবের মেজাজে ও অবাধে ভোট হচ্ছে বলে দাবি ৪নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর

গোপাল সিং, খোয়াই, ২৭ নভেম্বর || খোয়াই পুর পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ পর্বে নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদ প্রকাশ করলেন প্রাক্তন পুর চেয়ারপার্সন তথা ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী দেবাশীষ নাথশর্মা। শুক্রবার ভোটগ্রহণের দিন নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংবাদমাধ্যমকে দেবাশীষ নাথশর্মা জানান, গোটা শহরে অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং উৎসবের মেজাজে ভোটগ্রহণ পর্ব চলছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, খোয়াই পুর পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আসর জমে উঠেছে, যেখানে বিজেপির দেবাশীষ নাথশর্মার বিপরীতে লড়ছেন সিপিআই(এম) প্রার্থী সাগর পাল এবং কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বিশ্বাস। বিগত পাঁচ বছরে পুর পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের আশীর্বাদে এই নির্বাচনে বিজেপির জয় সম্পূর্ণ নিশ্চিত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রাক্তন পুর চেয়ারপার্সন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*