আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || পুর নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় নজরদারি ও সতর্কতা জারি রয়েছে। এরই মধ্যে রাজধানীর বিজয়কুমার স্কুল সংলগ্ন বাসস্টপ এলাকায় মুখে মাস্ক পরা কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের মধ্যে কয়েকজনকে বহিরাগত বলে সন্দেহ করছেন স্থানীয়দের একাংশ।
নির্বাচনের দিন এই যুবকদের আনাগোনাকে ঘিরে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে তাঁদের পরিচয় কিংবা সেখানে উপস্থিত থাকার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। নির্বাচনের পরিবেশে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের নজরদারি ও সতর্কতা বজায় রাখার দাবি উঠছে।
